ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ২:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

হাতীবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 31, 2023 - 6:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার
(লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে পানিতে ডুবে মোরসালিন (৭) ও আতিকুর রহমান আশিক (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৩১ জুলাই) সন্ধ্যায় ওউ ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামের কাল্টুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মোরসালিন ওই এলাকার মাজেদুল রহমানের পূত্র ও আতিকুর রহমান আশিক বাবুল হোসেনের পূত্র।
ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যান সফিকুল ইসলাম মন্ডল জানান, বাড়ির পাশের পুকুরে নেমে গোসল করছিলো ওই দুই শিশু। এ সময় সবার অজান্তে পানিতে ডুবে যায় তারা। পরে অনেক খোজাখুজির পর পরিবারের লোকজন ওই পুকুর থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।