ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৭:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পুলিশের সোর্সের হত্যা মামলায় গ্রেফতার ০৭

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 1, 2023 - 12:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 118 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে নৃশংসভাবে কুপিয়ে ও চোখ উপড়ে

সাইফুল ইসলাম নামে এক পুলিশের সোর্সের হত্যা মামলায় মূল পরিকল্পনাকারী রাজনসহ হত্যাকান্ডে সরাসরি জড়িত ০৭ জনকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রাজন হোসেন, মোঃ জানে আলম, মোঃ গর্দা সুমন , মোঃ লিটন হোসেন, মোঃ দিপু, মোঃ সরোয়ার আকন্দ, মোঃ সজীব।
আজ দুপুরের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ও অপ্স) এম ফখরুল হাসান। তিনি জানান,গত রবিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায়

পুলিশের সোর্স সাইফুল ইসলাম নামে এক যুবকে কতিপয় দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নৃশংসহভাবে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং চোখ উপড়ে ফেলে নির্মমভাবে হত্যা করে। উক্ত হত্যাকাণ্ডের ঘটনা নিহতের বড় বোন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা একটি হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সাইফুল হত্যাকাণ্ডের মূলপরিকল্পনাকারীসহ সাত আসামিকে
গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম সাইফুল দীর্ঘদিন যাবত ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় পরিবারের সাথে বসবাস করে আসছিলেন এবং সাতপাখি রোডে একটি দোকান ভাড়া নিয়ে কাপড়ের ব্যবসা করতেন। গ্রেফতারকৃত আসামিরা রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় বসবাস করত। ভিকটিম সাইফুল ছিল এলাকায় সন্ত্রাসী ও মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশের সোর্স হিসাবে কাজ করতো। তিনি বিভিন্ন সময় সন্ত্রাসী ও মাদক ব্যবসা সম্পর্কে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকেও সহায়তা করতেন। এ কারনে বিভিন্ন সময়ে স্থানীয় মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধীরা ভিকটিম সাইফুল এর প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে উচিত শিক্ষা দেয়ার পরিকল্পনা করে এই হত্যাকান্ড ঘটায়।