ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে অপহৃত কিশোরী উদ্ধার,আটক ২

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 12, 2023 - 8:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 48 বার

চট্টগ্রাম সংবাদদাতাঃ ফটিকছড়ি উপজেলা হতে অপহরণ করে নিয়ে আসা ১৭ বছর বয়সের এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-৭ । সাথে গ্রেফতার করা হয় মূল অপহরণকারীসহ আরো একজনকে।

র‌্যাব সূত্রে ঘটনার বিবরণে জানা যায়, ১৭ বছর বয়সের সনাতন ধর্মাবলম্বী এক কিশোরী স্থানীয় একটি স্কুল থেকে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে। অপহৃত কিশোরীর সাথে মিনহাজুল আলম রাহী (১৯)র মোবাইল ফোনে পরিচয় হয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

বিষয়টি জানতে পেরে কিশোরীর পরিবার আসামী মিনহাজুল আলম রাহীর পরিবারকে অবগত করেন। এতে মিনহাজুল আলম রাহী ক্ষিপ্ত হয়ে সেই কিশোরীর পিতা-মাতাকে হুমকি দিয়ে বলে- সে যেকোন সময় তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাবে।

পরবর্তীতে গত ৯ আগস্ট বুধবার সকালে পূজার ফুল তুলার জন্য সেই কিশোরী তার বসত ঘরের পিছনে ফুল বাগানে গেলে সেখানে পূর্ব পরিকল্পিতভাবে উৎপেতে থাকা মিনহাজুল আলম রাহী দুই তিনজন সহযোগীসহ কিশোরীকে অপহরণ করে সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

উক্ত ঘটনায় অপহৃতার মা বাদী হয়ে গত ১০ আগস্ট বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানায় মিনহাজুল আলম রাহী’কে প্রধান আসামী করে অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করে একটি অপরহণ মামলা দায়ের করেন, যার মামলা নং-১১, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/২০২০) এর ৭/৩০।

মেয়েকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের জন্য অপহৃতার মা র‌্যাব-৭ চট্টগ্রাম বরাবর একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে নজরধারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, অপহরণ মামলার প্রধান আসামী চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন জিইসি মোড় এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১১ আগস্ট শুক্রবার র‌্যাব-৭ চট্টগ্রামের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে আসামী মিনহাজুল আলম রাহী (১৯) এবং মিরাজুল আলম (৩৩)কে আটক করে। আটককৃতদের পিতার নাম মাহাবুল আলম। অপহৃতা কিশোরীর মা’র সনাক্ত মতে কিশোরী মেয়েকে উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে অপহরণের বিষয়টি স্বীকার করে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‌্যাব সূত্রে জানা গেছে।