খানসামায় ৫ বছরের শিশু খেলতে গিয়ে দেওয়াল চাপায় মৃত্যু
মো.লায়ন ইসলাম ,খানসামা(দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের খানসামা উপজেলায় দেওয়াল চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার(২৪ সেপ্টেম্বর) বিকেলে খানসামা উপজেলার টংগুয়ার শেওড়াপুলি গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু ভেড়ভেড়ী ইউনিয়নের শেওড়াপুলি গ্রামের ডালিম রায়ের ছেলে সুজয় রায় (৫)।
স্থানীয় লোকজন জানান,টানা কয়েকদিনের বৃষ্টিপাতে মাটির ঘরের দেওয়াল নরম হওয়ায় ধুশে পরলে এই ঘটনায় তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিক জানতে পেরে খানসামা উপজেলা নির্বাহী অফিসার তাজউদ্দীন জেলা প্রশাসকের পক্ষ থেকে নগত ১০ হাজার টাকা আর্থিক সহোযোগিতা করেন।
খানসামা থানার(ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি চিত্তরঞ্জন রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।







