ঢাকা | মে ২, ২০২৬ - ১২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

দায়িত্ব ছাড়তে শিক্ষককে টিও/এটিওর অনৈতিক চাপের অভিযোগ!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 26, 2023 - 2:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 75 বার

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় নুপুর আক্তার নামে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে অনৈতিক চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমদ ও সহকারি শিক্ষা অফিসার দেলোয়ার হোসাইনের বিরুদ্ধে।

জানা গেছে, হঠাত করেই কোন কারন ছাড়াই উপজেলা শিক্ষা অফিসের সহকারি শিক্ষা অফিসার দেলোয়ার হোসাইন গত কয়েকদিন ধরে মোবাইল ফোনে নুপুর আক্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার নির্দেশনা দিয়েছেন। অপরদিকে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিদ্যালয়ের আরেক শিক্ষিকা মাহমুদা আক্তারকে ফোনে এটিও দেলোয়ার হোসাইন দায়িত্ব নিতে চাপ প্রয়োগ করেন।

নুপুর আক্তারের বিরুদ্ধে কোন উপযুক্ত কারন ছাড়াই উপজেলা শিক্ষা অফিসের এমন চাপের খবরে অসন্তোষ বিরাজ করছে স্কুলের অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষকদের মধ্যে।

এদিকে গতমাসে উপজেলার ৭১ নং কাদিগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নুপুর আক্তারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসেবে বহাল রাখতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিভাবক, ওই স্কুলের কর্মরত শিক্ষক/ শিক্ষিকাদের পক্ষ থেকে আলাদা ৩ টি আবেদন করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন, পরে ফোন দেবেন বলে কল কেটে দেন।