ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

হাটহাজারী কেন্দ্রীয় সমবায় সমিতি সভাপতি সুলতানুল আলম চৌধুরী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 3, 2023 - 9:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 407 বার

সুমন পল্লব হাটহাজারী চট্টগ্রাম:চট্টগ্রামের হাটহাজারী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সাম্প্রতিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় পূনরায় সভাপতি নির্বাচিত হলেন বর্তমান সভাপতি ও হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুলতানুল আলম চৌধুরী। উল্লেখ্য সুলতানুল আলম চৌধুরী এবারে ৬ষ্ট বারের মত সভাপতি হলেন।

একই সাথে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইয়াছিন মিয়া।সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে লিটন মহাজন,অনুপম বড়ুয়া, মোহাম্মদ নুরুল আলম ও মোহাম্মদ মহসীন তালুকদার। হাটহাজারী উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বিজয় কৃষ্ণ নাথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।