ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৪:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চন্দনাইশে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এ‌লিট এর অক্টোবর সার্ভিসের সেবা কার্যক্রম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 7, 2023 - 3:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 94 বার
চট্টগ্রাম: লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এ‌লিট এর অক্টোবর সার্ভিসের মাসব্যাপী সেবায় ৬ অক্টোবর, বুধবার চন্দনাই‌শের “মুরাদাবাদ আ‌জি‌জিয়া মাদ্রাসা” প্রাঙ্গনে ডায়েট ক্যাম্প, ডায়াবেটিস টেস্ট, ব্লাড গ্রুপিং, শুকনো খাবার ও মশারী বিতরণ,
ডেঙ্গু সচেতনতাসহ বিভিন্ন সেবা কার্যক্রম ক্লাব সভাপতি লায়ন নাজমুল হুদা এমজেএফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাননীয় জেলা গভর্নর লায়ন এম. ডি. এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ।রি‌জিওন চেয়ার পারসন লায়ন মোহাম্মদ মুছা এম‌জেএফ এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কে‌বি‌নেট সে‌ক্রেটারী লায়ন আবু বকর সি‌দ্দিকী ‌পিএম‌জেএফ,
গভর্ণর এডভাইজর লায়ন কামরুজ্জামান লিটন এম‌জেএফ, কন্সার্ণ জোন চেয়ারপারসন লায়ন এমএন সাফা পিএম‌জেএফ, মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আবু তা‌হের, সম্মা‌নিত অ‌তি‌থি ছি‌লেন গভর্ণর এডভাইজর লায়ন এ‌কেএম শওকত হাসান খান, রি‌জিওন চেয়ারপারসন  লায়ন একরামুল হক ভূঁইয়া। আরো উপস্থিত ছিলেন ক্লাব ফার্স্ট ভাইস প্রে‌সি‌ডেন্ট লায়ন মেজবাহ উ‌দ্দিন, ভাইস প্রেসিডেন্ট লায়ন শিবুল সেন, সেক্রেটারি লায়ন নুরুল আকবর কাজল, ট্রেজারার লায়ন জাহেদ হোসেন, লায়ন মোহাম্মদ শো‌য়েব।
এছাড়া লিও ক্লাব প্রেসিডেন্ট লিও সাদমান ও অন্যান্য লিও সদস্যদের আতিথিয়েতায় লিও ডিস্ট্রিক্ট টিমের সভাপতি লিও সাদিফ, আইপিপি লিও ইরফান, সেক্রেটারি লিও শওকত, ট্রেজারার লিও রাফিদ জিএলটি ডিস্ট্রক্ট কোঅর্ডিনেটোর লিও দীপ্ত প্রমূখ। মাননীয় জেলা গভর্ণর তাঁর বক্তব্যে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফু‌লি এ‌লিট এর বিভিন্ন সার্ভিস প্রোগ্রাম সহ সাম্প্রতি ভয়াবহ ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে পরিত্রাণের করণীয় সম্পর্কে সামাজিক সচেতনতার মত মানবিক কার্যক্রমের জন্য নেতৃবৃ‌ন্দের ভূয়সী প্রশংসা ক‌রেন।