ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৫:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিরিরবন্দরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট সামসুর রহমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, October 13, 2023 - 5:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 65 বার

পি কে রায়, স্টাফ রিপোর্টার: দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের দূর্গাডাঙ্গা বাজারে গণসংযোগ করেছেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর ও খানসামা) আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, এ্যাডভোকেট সামসুর রহমান (পারভেজ), স্পেশাল পিপি, স্পেশাল জজ কোর্ট দিনাজপুর।

তিনি ১২ অক্টোবর রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভিয়াইল ইউনিয়নের দূর্গাডাঙ্গা বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও দূর্গাডাঙ্গা শারদীয় দূর্গা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে আজীবন জড়িয়ে থাকবে বঙ্গবন্ধুর নাম। তিনি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন দেখেছেন, তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থয়ানে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্ববাসীকে দেখিয়েছেন আমরাও পারি। তিনি ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন।

গণসংযোগকালে তিনি জনগনের হাতে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের লিফলেট তুলে দেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের নেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার অনুরোধ জানান।;
গণসংযোগকালে এ্যাডভোকেট সামসুর রহমান (পারভেজ) এর সাথে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যুব লীগসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।