ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৫:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঝালকাঠির রাজাপুরে অবৈধ জাল জব্দ ,২ দোকানিকে জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, October 15, 2023 - 10:15 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 147 বার

কঞ্জন কান্তি চক্রবর্তী, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার বাঘরী বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুইটি দোকান থেকে প্রায় এক লক্ষ আঠারো হাজার টাকার অবৈধ জাল জব্দ করেছে।

১৫ ই অক্টোবর রোববার দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন।
এ সময় অবৈধ দশ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ টি টোন জাল বিত্রুয়ের অপরাধে দুই দোকানি আলমগীর হোসেন ও সাইফুল কে আর্থিক জরিমান করা হয়।

অভিযানে দুই দোকানির প্রত্যেককে তিনি হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মোঃ মাহমুদুল হাসানসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্য।
পরে জব্দ হওয়া এসব অবৈধ জাল উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।