ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৫:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানসামায় বর্ণিল সাজে সাজবে এবার ১৫১টি দুর্গাপূজার মন্ডপ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, October 15, 2023 - 10:14 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 65 বার

মো.লায়ন ইসলাম খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: আগামী ২০ অক্টোবর শুক্রবার থেকে ৫ দিনব্যাপী শুরু হবে শারদীয়া দুর্গাপূজা। ইতিমধ্যে দিনাজপুরের খানসামা উপজেলা ৬ ইউনিয়নে বাস্তী পূজা সহ মোট ১৫১ টি মন্ডপে প্রতিমা শিল্পীরা তাদের রং তুলির আঁচড়ে দেবী দৃর্গার প্রতিমাকে আকর্ষণীয় করে তুলেছে।মন্ডপ গুলোতে গেইট প্যান্ডেল ও আলোকসজ্জার সকল প্রস্তুতি কাজ চলছে।

শুক্রবার ২০ অক্টোবর থেকে ৫ দিনব্যাপী শুরু হবে “শারদীয়া দুর্গা উৎসব। আর মঙ্গলবার ২৪ অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয়া দুর্গা পূজা।

শিল্পীরা রং তুলির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। উপজেলায় ১৫১ টি মন্ডপে কেউ মাটির কাজ শেষ করে দেবীর গায়ে দিচ্ছেন তুলির আঁচড়,আবার কেউ সাজসজ্জায় দূর্গাদেবীকে সাজাতে ব্যস্ত সময় পার করে চলছেন।নরম কাঁদা-মাটি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিলে তিলে গড়ে তোলা দশভুজা দেবী দূর্গার প্রতিমায় ভরে উঠেছে খানসামায় ১৫১টি প্রতিমা পূজা মন্ডপে। বিভিন্ন রং আর তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর প্রতিচ্ছবি। কোনো ঘুম নেই প্রতিমা শিল্পীদের। দেবীর আমন্ত্রণের মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় উৎসব দূর্গাপূজা।

 

প্রতিমা তৈরীর ভাস্কর শিল্পী সাথে কথা বলে জানা গেছে ২/৩ দিনের মধ্যে প্রায় সব কয়টি পূজা মন্ডপে প্রতিমা তৈরির রং এর কাজ শেষ হবে।

এই দিকে ৪ অক্টোবর সোমবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে উপজেলা প্রশাসনের শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আইন শৃংখলা রক্ষা বাহিনীর বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এবার উপজেলায় ১৫১ টি পূজা মন্ডপে দূর্গাপূজা মন্ডব গুলি হলো উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নে ৩০টি,ভেড়ভেড়ি ইউনিয়নে ২৫ টি,আঙ্গারপাড়া ইউনিয়নে ২৯ টি,খামারপাড়া ইউনিয়নে ১৭ টি,ভাবকি ইউনিয়নে ১৫ টি,গোয়ালডিহি ইউনিয়নে ৩৫ টি।

পুরোহিতরা জানান,মা দুর্গা মর্ত্যলোকে আগমন ঘটবে ঘোড়া চড়ে এবং যাবেন ও ঘোড়ায় চড়ে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খানসামা উপজেলা শাখার সভাপতি ধীমান দাস বলেন, খানসামা উপজেলায় এবার ১৫১ টি পূজা মন্ডপে চলছে রং তুলির আঁচড়ে দশভূজা মা দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজ। পূজা মন্ডপে প্যান্ডেল ও আলোকসজ্জার সাজগজ আগামী ২০ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

খানসামা উপজেলা নির্বাহী অফিসার মো.তাজ উদ্দিন বলেন, আপনারা জানেন যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় উৎসব দূর্গাপূজা। আমরা গত ৪ অক্টোবর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে উপজেলা প্রশাসনের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃংখলা সভা করেছি। দুর্গোৎসব পালনের বিশেষ নির্দেশনা রয়েছে।পূজা চলাকালীন সময়ে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কঠোর নজরদারির ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হবে।