ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১০:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফিলিস্তিন যুদ্ধ বন্ধ ও স্শাধীন ফিলিস্তিন ঘোষনার দাবীতে ইতালিতে বিক্ষোভ সমাবেশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 11, 2023 - 2:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 88 বার

জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ : চারিদেকে ধংশ , হত্যা ও হামলা বন্ধ সহ ফিলিস্তিন কে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবীতে বিক্ষোভ সমাবেশ ও রেলি করেছে ইতালির ভেনিসে বসবাসরত ফিলিস্তিন সহ বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা। এই সমাবেশে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক বাংলাদেশী ও। সম্পূর্ণ রুপে ইসরায়েলি হামলা বন্ধ , স্হাপনা ধংশ ও মানুষ হত্যা বন্ধের দাবী জানিয়ে ভেনিসের মেসত্রে ইন্টার ইস্পেয়ার মার্কেটের সামনে থেকে শুরু হওয়া শহরের বেশ কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করেন ।

সে সময় রাস্তায় নেমে আসে বহু নারী, পুরুষ ও শিশুরা। সমাবেশে অনেকের মুখে উচ্চারিত হতে থাকে ইসরায়েল নিপাত যাক ফিলিস্তিন মুক্তি পাক । রেলী টি মেস্রে সেন্টারে গিয়ে শেষ হয়। সে সময় বক্তারা যুদ্ধ বন্ধে বিশ্বের সমস্ত দেশগুলোর হস্তক্ষেপ কামনা করেন। এই ফিলিস্তিন কে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবী তোলেন।