ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 12, 2023 - 10:43 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 81 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে পৌর শহরের শাপলা চত্বরে এই কার্যক্রম শুভ উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন।

এসময় উপস্থিত ছিলেন, পৌর সচিব মোহাম্মদ আলী মিরু, টিকাদান সুপারভাইজার পলাশ সরকার, জন্ম নিবন্ধন শাখার কম্পিউটার অপারেটর আশরাফ পারভেজ প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান সাইফুল ইসলাম জানান, উপজেলায় ৬৮টি অস্থায়ী কেন্দ্রে এবং একটি স্থায়ী কেন্দ্রে ১৩ হাজার ২শ’ জন শিশুকে (১-৫ বছর বয়সি ) লাল রঙের ক্যাপসুল এবং (৬-১১ মাস বয়সি) ২ হাজার শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে পৌর এলাকায় ৯টি ওয়ার্ডে ২৭টি কেন্দ্রে ৫ হাজার জন শিশুকে (১-৫ বছর বয়সি) লাল রঙের ক্যাপসুল এবং ৫শ’ শিশুকে (৬-১১ মাস বয়সি) নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়।