ঢাকা | জুলাই ৩, ২০২৬ - ২:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুরের গজারিয়ায় আ’লীগের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 27, 2023 - 3:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 98 বার
শরিফুল ইসলাম বাবুল,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়াতে আ’লীগের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় গজারিয়া ইউনিয়নের গজারিয়া চৌরাস্তায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
৬ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবদুল্লাহ মাতব্বরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আ’লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়।
এসময় আ’লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অনুপম শাহজাহান জয় বলেন , সখীপুর পৌরসভা হওয়ার আগে আমি এই ইউনিয়নের ভোটার ছিলাম এবং আমার প্রথম ভোট দিয়েছি।আমি এই ইউনিয়নের সন্তান, আপনাদের সন্তান ,আপনারা আপনাদের সন্তানের জন্য ভোট চাবেন। আপনাদের ভোটে জয়ী হতে পারলে আমার প্রথম বরাদ্দ থেকে এই এলাকার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সড়কের কাজ করব।
ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মুহাম্মদ আমিনুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে এসময় সখীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব শওকত সিকদার,ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন,স্হানীয় ইউপি সদস্য মিজানুর রহমান ও উপজেলা যুবলীগ সদস্য টুটুল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
পথসভায় অন্যান্যদের মধ্যে উপজেলা আ’লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শেখ চান মাহমুদ,সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক ওয়াজেদ আলী, সদস্য আ.রশিদ,ওই ইউনিয়ন আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূ্রুল আমীন মেম্বার, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক কামরুল হাসান বাবুল, উপজেলা যুবলীগ সদস্য জাহিদ হাসানসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।