ঢাকা | জুলাই ৩, ২০২৬ - ১১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পটুয়াখালীতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের প্রয়াস” শীর্ষক গণশুনানি অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 27, 2023 - 4:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 78 বার
মু,হেলাল আহম্নেদ(রিপন)
পটুয়াখালী জেলা  প্রতিনিধিঃ দারিদ্র্য বিমোচন, পল্লী উন্নয়ন ও আর্থিক অর্ন্তভুক্তির লক্ষ্যে (পিডিবিএফ) এর প্রয়াস”” শীর্ষক এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার সময় সদর উপজেলার উওর লাউকাঠী মহিলা সমিতি (০৩৫) সদস্যদের নিয়ে ভার্চুয়াল গণশুনানির আয়োজন করা হয়।
উক্ত গণশুনানিতে উপ-পরিচালক মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুহম্মদ মউদুদউর রশীদ সফদার (সরকারের সাবেক সচিব) ব্যবস্থাপনা পরিচালক পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পরিচালক মোঃ নিজামুল হক, সিনিয়র সহকারী পরিচালক মোসাঃ তাসলিমা বেগম, সদর উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা কার্তিক চন্দ্র দাস, মাঠ কর্মকর্তা সেল্প মোঃ রাসেল, সদর উপজেলা মাঠ কর্মকর্তা মোঃ সোহেল রানা সহ উওর লাউকাঠী মহিলা সমিতির (০৩৫) সদস্যরা।
এসময় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদার এর সাথে সদস্যদের ভার্চুয়াল গণশুনানির আলোচনা করা হয়। গণশুনানিতে সদস্যদের প্রত্যাশা নারী উদ্যোক্তা ঋনের পরিমান বাড়ানো, গরীব ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য ঋন/বৃত্তি প্রদান কিংবা অনুদান, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, ঋনের সুদের হার কমানো, ৩ মাস অন্তর মুনাফা পাওয়া যায় এমন সঞ্চয় রাখার প্রস্তাব, কৃষি ঋনের খরচ কমানো, সদস্যদের সন্তানদের (পিডিবিএফ) এর চাকুরির সুবিধা, সদস্যদের তৈরী জিনিসপত্র বাজারজাত করনে সুবিধা,
পল্লীর জনগোষ্ঠীকে সংগঠিত করন,সঞ্চয়ে উদ্ধুদ্ধ করন,সঞ্চয় আহরনের মাধ্যমে পুঁজি গঠন, ঋন বিতরন, বিনিয়োগ ও আদায়, প্রশিক্ষণের মাধ্যমে পল্লী দরিদ্র্য জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি করে সঞ্চয় ও সম্পদ বৃদ্ধি সহ উদ্দোক্তা উদ্দীপন এবং গ্রামীন অনু শিল্পের বিকাশে (পিডিবিএফ) এর ভুমিকা প্রত্যাশা করেন। এসময় সদস্যরা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর ব্যবস্থাপনা পরিচালক মউদুদউর রশীদ সফদারকে বলেন,
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান সমুহের মধ্যে জাতীয় শুদ্ধাচার কৌশলের পরিমাপকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ, দূর্নীতির বিরুদ্ধে শুন্য টলারেন্স অনুসরন এবং শুদ্ধাচার সৃষ্টি আপনার দৃষ্টি ও অসীম সাহসী ভুমিকার কারনেই প্রতিষ্ঠান প্রশংসিত হয়েছে। এসময় সদস্যদের প্রত্যাশার আলোকে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ বলপন, সমাজে মানুষের ভেদাভেদ,দরিদ্র মানুষের চাহিদা পুরন করাটাই (পিডিবিএফ) এর লক্ষ্য।
তিনি আরও বলেন অর্থনৈতিক কর্মকান্ডের কেন্দ্রবিন্দু গ্রাম থেকেই সৃষ্টি করতে হবে। গ্রামীন জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতা বৃদ্ধি করে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার মধ্যেই রয়েছে অর্থনৈতিক মুক্তি অর্জনের পথ।আর সেই প্রত্যাশা নিয়ে সদস্যদের পাশে থাকবে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) বলে জানান।