ঢাকা | জুলাই ১, ২০২৬ - ৫:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তাহিরপুরে স্বতন্ত্র ঈগল প্রার্থী সেলিম আহমদ এর নির্বাচনী প্রচারনায় রয়েল,খোকন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 30, 2023 - 2:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 86 বার

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জ ১- আসনের তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা গঠিত,(স্বতন্ত্র)প্রার্থী মো:সেলিম আহমদ এর ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে ২৯ ডিসেম্বর শুক্রবার রাত ৯টার সময়,শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারে (স্বতন্ত্র)প্রার্থী সেলিম আহমদ এর নির্বাচনী প্রচার সভায়,যৌথভাবে বক্তব্য রাখেন,স্বতন্ত্র প্রার্থী,সেলিম আহমদের ছোট ভাই রয়েল আহমদ ও সাঈদ আহমদ খোকন।

এসময় শ্রীপুর বাজারে নির্বাচনী অফিসে আলোচনা সভায় ৭ও ৮নং ওয়ার্ডের শত শত মানুষ উপস্থিত ছিলেন।

স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদ এর ছোট ভাই রয়েল আহমদ ও সাঈদ আহমদ খোকন এ সভায় বলেন’স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদ ভাই একজন মানবিক ও স্বচ্ছ মনের মানুষ।তার কোনো দুর্নীতি আজ-ও অবদ্ধি নেই। অপরাধ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে দুর্নীতিমুক্ত জনপ্রতিনিধি হিসেবে সুনামগঞ্জ ১- আসনে সেলিম আহমদ এর মতো একজন মানবিক সেলিম আহমদ আপনার ও আমার প্রয়োজন।

তাই আমাদের সুনামগঞ্জ ১- আসনে সেলিম আহমদ উপযুক্ত এমপি প্রার্থী হিসেবে(স্বতন্ত্র) প্রার্থী হয়ে আসছেন,আপনাদের মাঝে।আমরা আশাবাদী,তিনি এমপি নির্বাচিত হলে জনগণের দুঃখ-বেদনা বুঝবেন।

আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া,আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হবে। দলমল নির্বিশেষে(স্বতন্ত্র)প্রার্থী সেলিম আহমদ কে সমর্থন দিয়ে,আপনারা থাকে ঈগল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

এসময় যুবলীগ নেতা,রুপম আহমদ ও বায়েজিদ বলেন,এটা ব্যক্তি স্বাধীনতা।আমরা একজন দুর্নীতিমুক্ত মানুষ চাই,যে কিনা গরীব দুখী সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝবে।তাই আমরা বাস্তব যেটা জানি সুনামগঞ্জ ১- আসনের(স্বতন্ত্র)প্রার্থী সেলিম আহমদ একজন সৎ ও যোগ্য মানুষ। আমরা তার পক্ষে আছি এবং থাকব। ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ অনুষ্ঠিত নির্বাচনে(স্বতন্ত্র) প্রার্থী মানবিক সেলিম আহমদ এর জয়ের ব্যাপারে আমরা দৃঢ়ভাবে আশাবাদী ইনশাআল্লাহ।

নির্বাচন বিষয়ে(স্বতন্ত্র)থেকে ঈগল প্রার্থী সেলিম আহমদ বলেন,সুনামগঞ্জ ১- আসনে এবার তিনি দলীয় মনোনয়নের প্রত্যাশী ছিলেন।কিন্তু মনোনয়ন না পাওয়ায় জনগণ মনোনীত(স্বতন্ত্র)প্রার্থী হয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদ আরও বলেন’প্রকাশ্যে ও গোপনে তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার, ৬০/৭০ শতাংশ আওয়ামী লীগ নেতাকর্মীসহ হাজার,হাজার মানুষ আমার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন,সুনামগঞ্জ ১ আসনে সাধারণ মানুষের কাছে সেলিম আহমদ দাবী করে আরও বলেন,জনগণ আমার প্রতি বিশ্বাস স্থাপন করছেন।

ইনশাআল্লাহ আমি আপনাদের ভোটের মাধ্যমে বিজয়ী হলে,আগে যেভাবে আপনাদের পাশে ছিলাম। অবশ্যই এমপি হওয়ার পর সেই একই ভাবে জনগণের দাবি ও আকাঙ্ক্ষাকে সবসময় আমি প্রাধান্য দিয়ে যাবো।