ফরিদপুরে নতুন পুলিশ সুপারের যোগদান
মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর জেলা : ফরিদপুরে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মেধাহাম্মদ মোর্শেদ আলম।
আজ তিনি যোগদান করে দায়িত্ব বুঝে নেন।
এর আগে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম যোগদানের উদ্দেশ্যে ফরিদপুরে এলে তাকে পুলিশ অফিসার্স মেস, ফরিদপুরে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভে”ছা ও জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরবর্তীতে অপরাহ্ণে পুলিশ সুপারের কার্যালয়ে তিনি বিদায়ী পুলিশ সুপার মো. শাহজাহান তাকে ফুলেল শুভে”ছা প্রদান করেন।
এসময় উপ¯ি’ত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মাদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
মোহাম্মদ মোর্শেদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ব্যব¯’াপনা বিষয়ে স্নাতক (সম্মান) ও এমআইএস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পরে ২৫ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সারে থেকে অর্থনীতি বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেছেন।
ফরিদপুরে যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন।








