ঢাকা | জুন ৩০, ২০২৬ - ৩:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোর উপজেলায় বই উৎসব অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 1, 2024 - 2:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 103 বার

সোহানুল হক পারভেজ (রাজশাহী): সারাদেশের ন্যায় তানোর উপজেলায় আজ ১জানুয়ারী ২০২৪ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই উৎসব অনুষ্ঠিত করলেন তানোর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার বিল্লাল হোসেন।

জানাগেছে আজ ১ জানুয়ারী উপজেলার তানোর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়, তানোর পাইলট হাই স্কুল, তানোর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তানোর পৌরসভা টিবিএম কলেজের এবং ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সকল শিক্ষার্থীদের মধ্যে বই উৎসবে বিনামূল্যে বই বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক সহ সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

এ বিষয়ে তানোর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার বিল্লাল হোসেন জানান,একটি উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক গঠনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে এবং শিক্ষার্থীদের ওপর বাবা মায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। তবেই শিক্ষার মান উন্নয়নে রোল মডেল তৈরি হবে বলে সকলকে অবগত করেছেন তিনি।#(সোহানুল হক পারভেজ রাজশাহী) ১ জানুয়ারি ২০২৪ ফোন : ০১৭৬১-৮৯৯১১৯