ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ৬:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সুনামগঞ্জ ১- আসনে ভোট চাচ্ছেন মাওঃ আশরাফ আলী মাদানী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 6, 2024 - 5:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 72 বার

মুরাদ মিয়া,সুনামগঞ্জ:আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে চলছে সুনামগঞ্জ ১- আসনের তৃণমূল বিএনপি থেকে,মাওঃ আশরাফ আলী মাদানীর দিনরাত নির্ঘুম প্রচারণা। সোনালী আঁশ(পাট)প্রতীক পাওয়ার পর থেকে চলছে উঠান

বৈঠক,গণসংযোগ,পথসভা ও মিছিলসহ বিভিন্ন ধরনের প্রচারণা। সুনামগঞ্জ ১- আসনের তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবার সোলানী আঁশ(পাট)মার্কায় ভোট চাচ্ছেন,তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী,মাওঃ আশরাফ আলী মাদানী।

নির্বাচনী প্রচারণায় সুনামগঞ্জ ১- আসনের অংশ হিসেবে তাহিরপুর, জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগর উপজেলাসহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের গ্রামের পাড়ায়,পাড়ায় উঠান বৈঠক করে যাচ্ছেন,তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী,সোনালি আঁশ পাট প্রতীকের প্রার্থী,মাওঃ আশরাফ আলী মাদানী।

সুনামগঞ্জ ১- আসনের তৃণমূল বিএনপির মনোনীত থেকে আসা মাওঃ আশরাফ আলী মাদানী বলেন,সুনামগঞ্জ ১- আসনের গঠিত ৪চার উপজেলা বাসীকে বলে যেতে চাই আসছে,৭ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।এই নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমে আমার বিজয় আসলে ইনশাআল্লাহ সুনামগঞ্জ ১ আসনের তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগরসহ এই ৪চার উপজেলায়,কাজের মাধ্যমে উন্নয়নের জোয়ার বইবে।

তাই আপনাদের কাছে আমার একটাই চাওয়া, সুনামগঞ্জ ১- আসনের উন্নয়নের ধারা অব্যহত রাখতে,৭ই জানুয়ারি সোনালি আঁশ(পাট)মার্কায় ভোট দেওয়ার অনুরোধ রইল।

মাওঃ আশরাফ আলী মাদানী আরও বলেন,আপনাদের দৃষ্টিতে যদি আমি যোগ্য প্রার্থী হয়ে থাকি; তাহলে আপনারা আমি ব্যক্তি মাওঃ আশরাফ আলী মাদানী কে ভোট দিবেন। আর যদি যোগ্য মনে না করেন,তাহলে আপনার আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। ৭ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সবাই নির্ভয়ে সকালে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন।