ঢাকা | সেপ্টেম্বর ৮, ২০২৬ - ১১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বালাগঞ্জে টিসিবির তেল খুচরা বিক্রি, ডিলার-দোকানদারকে জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 8, 2026 - 3:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে টিসিবির তেল খুচরা বিক্রির সময় মোবাইল কোর্টের অভিযানে

ইউনিক এন্টারপ্রাইজ এর প্রোপাইটর নোমান আহমদ ও দোকানদারকে পৃথক দুটি মামলায় মোট ১ লাখ ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বালাগঞ্জ সদর ইউনিয়নের হাসামপুর পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেরিনা দেবনাথ।

মোবাইল কোর্ট পরিচালনাকালে হাসামপুর পয়েন্টের শরিফ মার্কেটে সোহেল মিয়ার দোকানে টিসিবির তেল খুচরা বিক্রি করা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট ডিলারকে ১ লাখ টাকা এবং দোকানদারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে দণ্ডের অর্থ আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, টিসিবির পণ্য নির্ধারিত নিয়ম ও শর্ত অনুযায়ী বিতরণ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।