ঢাকা | সেপ্টেম্বর ৮, ২০২৬ - ১০:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

দূর্নীতি প্রতিরোধ কমিটির বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 8, 2026 - 3:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

 

বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাসেম বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সবাই কে একযোগ কাজ করতে হবে। বিশ্বনাথ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর কাজের প্রশংসা করে তিনি আরো বলেন, দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কার্ষক্রম গ্রাম তথা পরিবার পর্যায়ে নিয়ে যেতে হবে। তিনি ৭সেপ্টেম্বর ২০২৬ইং বিশ্বনাথ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)এর উদ্যোগে মাধ্যমিক পর্যায়ে বির্তক প্রতিযোগিতা উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

দুপ্রক,সভাপতি আবুল কালাম মনোহর আলীর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মনি কাঞ্চন চৌধুরী’র পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মধু মিয়া, সহ সভাপতি আবু জাফর মোঃ নোমান, অধ্যাপক লেখক খালেদ উদ্দিন, বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, বিশ্বনাথ দুপ্রক সদস্য জিলুর রহমান, আব্দুল আহাদ, দিলোয়ার হোসেন, সাংবাদিক শাহিন উদ্দিন, বদরুল ইসলাম মহসিন, সফিক উদ্দিন, সহ স্কুল ও মাদরাসার শিক্ষক বৃন্দ।

বিশ্বনাথ বিয়াম ল্যাবরেটারী স্কুল হল রুমে দিনব্যাপী ৮ স্কুলের অংশ গ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে অংশ গ্রহনের সুযোগ লাভ করেছে একলেমিয়া উচ্চ বিদ্যালয়, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়, রাম সুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়, সফাত উল্ল্যাহ উচ্চ বিদ্যালয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মধু মিয়া জানান সেমিফাইনাল ও ফাইনাল প্রতিযোগিতার তারিখ ও স্থান পরবর্তীতে জানানো হবে।