ঢাকা | মে ৬, ২০২৬ - ৪:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বস্তি এলাকায় মেয়র প্রার্থী টিটু’র গণসংযোগ  

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, February 26, 2024 - 2:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার
সামদানি হোসেন বাপ্পী ময়মনসিংহ:আসন্ন ৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রচার-প্রচারণার ৩য় দিনে নগরীর ১৮ ও ১৯ নং ওয়ার্ড এলাকার ইসলামবাগ, বেড়িবাঁধ, নিউ কলোনি, ভাটিকাশর, দুলদুল ক্যাম্পসহ বিভিন্ন বস্তি এলাকায়  মেয়র প্রার্থী মোঃ ইকরামুল হক টিটু ভোটারদের ঘরে ঘরে গিয়ে টেবিল ঘড়ি প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে বস্তিবাসীর  উদ্দেশ্যে মেয়র প্রার্থী টিটু বলেন, এই বস্তি এলাকার আগের অবস্থা কেমন ছিল, এখন কেমন পরিবর্তন হয়েছে তা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করছেন। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে আমি বিগত সময়ে আপনাদের সাথে নিয়ে কাজ করেছি।
চলাচলের রাস্তা নির্মাণ-প্রশস্তকরণ, নলকূপ স্থাপন ও সুপেয় পানির ব্যবস্থা, স্যানিটারি লেপটিন স্থাপন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন কাজ করেছি। আগামীতে আবারও মেয়র হিসেবে নির্বাচিত হলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য পরিকল্পিত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবো। এছাড়াও নগরীর যানজট নিরসনের লক্ষ্যে একটি ট্রাক টার্মিনাল, তিনটি বাসস্ট্যান্ড স্থানান্তরের পরিকল্পনা প্রক্রিয়াধীন, নগরীর আইলেন ও রাস্তাগুলো প্রশস্তকরণের পরিকল্পনাও রয়েছে।
পাশাপাশি শিশু বিনোদনের জন্য ৪০ একর জমিতে শেখ রাসেল পার্ক নির্মাণের পরিকল্পনা প্রস্তাবনা দাখিল করা হয়েছে। বর্তমানে নগরবাসীর সেবায় বিলুপ্ত পৌরসভা ভবনেই কাজ করছি, সেবার পরিধি আরও তরান্বিত করার লক্ষ্যে একটি আধুনিক নতুন নগর ভবন নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি।
পাশাপাশি নগরবাসীর সেবার জন্য ৩ টি আঞ্চলিক নগরভবন স্থাপনসহ ৩৩ টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় নির্মাণের প্রক্রিয়া রয়েছে। অসমাপ্ত ও প্রক্রিয়াধীন কাজগুলো বাস্তবায়ন করতে এবং একটি পরিকল্পিত সমৃদ্ধ আধুনিক ময়মনসিংহ নগরী গড়তে আগামী ৯ মার্চ আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা চেয়ে টেবিল ঘড়ি প্রতিকে ভোট চাই।