ঢাকা | মে ৪, ২০২৬ - ৯:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তাহিরপুর উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আলমগীর খোকন কে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 27, 2024 - 1:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 93 বার

সুনামগঞ্জ প্রতিনিধি:তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে(সম্ভাব্য)প্রার্থীদের নিয়ে উপজেলাজুড়ে সর্বত্র চলছে আলোচনা,তবে আলোচনার শীর্ষে রয়েছেন,আলমগীর খোকন।তিনি তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী মার্চ থেকে কয়েক ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদের নির্বাচন।এই ঘোষণার সাথে সাথে নিজ নিজ এলাকার প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন প্রচার-প্রচারণা নিয়ে।

কয়লা ব্যবসায়ী প্রদীপ ব্রক্ষ বলেন,তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে সম্প্রতি তাহিরপুর উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন সম্ভাব্যঃ প্রার্থিতা ঘোষণা করেছেন।

এরই ধারাবাহিকতায় কয়লা ব্যবসায়ী প্রদীপ ব্রক্ষ আরও বলেন,ছাত্রজীবন থেকে এখন পর্যন্ত আওয়ামীলীগ রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন মোঃ আলমগীর খোকন।এছাড়া তিনি রাজনীতির পাশাপাশি একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবেও মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত।

ইতোমধ্যে তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান হিসেবে উপজেলাবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়ে বাজার গঞ্জে আলোচনা করে যাচ্ছেন, কয়লা ব্যবসায়ী প্রদীপ ব্রক্ষ।

তিনি আরও বলেন,আওয়ামী লীগের দুঃসময়ে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগকে ভালোবেসে জীবন বাজি রেখে আওয়ামীলীগ রাজনীতিতে আসা মোঃ আলমগীর খোকন তাহিরপুর উপজেলা মুল দল আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।পাশাপাশি তিনি পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সামাজিক ও হিন্দু সম্প্রদায়ের পূজাসহ সাংস্কৃতিক সংগঠনে নেতৃত্ব দিয়ে আসছেন।

এছাড়াও রাজনীতির পাশাপাশি তিনি উপজেলার গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের একজন রাজনৈতিক নেতা হিসেবে সকলের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আলমগীর খোকন জানান,আমি শেখ হাসিনার উন্নয়নের আদর্শকে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিতে সব চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মোকাবেলা করে সারা দেশব্যাপী উন্নয়নের যে যাত্রা শুরু করেছেন তা বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল।বর্তমানে আমি দলমত নির্বিশেষে তাহিরপুর উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া,সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।

তিনি আরো বলেন,দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাড়া পেয়েই আমি প্রচার প্রচারণায় নেমেছি।যদি নির্বাচনে আল্লাহ আমাকে জয়ী করেন তাহলে তাহিরপুর উপজেলার উন্নয়ন ও জনগণের পাশে থেকে তাহিরপুর উপজেলাকে একটি’স্মার্ট উপজেলা’হিসেবে যা যা করার দরকার,তা করার চেষ্টা করবো,ইনশাআল্লাহ।

এলাকার মানুষের সুখে-দুখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে তাহিরপুর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।