ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ২:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইতালির ভেনিসে রোজাদারদের সম্মানে মনয়োর ক্লার্ক এর ইফতার আয়োজন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, March 15, 2024 - 11:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 67 বার

জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ : রহমত, বরকত ও সিয়াম সাধনার মাস রমজান। এই রমজান মাসে ইতালির ভেনিস প্রবাসী মুসলমান রোজাদারদের সম্মানে ইফতার আয়োজন করেন প্রবাসী কল্যান পরিষদ ভেনিসের সাধারন সম্পাদক ও যমুনা ফিউচার পার্কে দা পালাস রেস্তোরাঁর কর্ণধার মনোয়ার ক্লার্ক । ভেনিসের মেস্রে র বায়তুল মা মুর কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার আয়োজনে প্রায় ৬ শতাধিক রোজাদার শরিক হন।

মনোয়ার ক্লার্ক জানান, রোজাদারদের সম্মানে ইফতার আয়োজন অব্যাহত থাকবে। তিনি সামর্থ্যবান সকলকে এগিয়ে আশার আহবান জানান। উক্ত ইফতার আয়োজনে ভেনিসে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন , রাজনৈতিক সংগঠন , ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।