বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোঃ খছরুল আলম
সুনামগঞ্জ প্রতিনিধি:মহান স্বাধীনতার স্থপতি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার(১৬ মার্চ) শুভেচ্ছা জানিয়েছেন,তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের(টাংগুয়া হাওর)বিলাস এর মালিক মোঃ খছরুল আলম।
বঙ্গবন্ধুর ছবি দিয়ে মোঃ খছরুল আলম বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই।
তিনি আরও বলেন,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।আমাদের দেশের স্বাধীনতা ও অগ্রগতিতে আপনার অবদান কখনো ভোলার নয়।বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদৃষ্টি,সাহসিকতা এবং বাঙালি জনগণের প্রতি অটুট অঙ্গীকার আমাদের আজও অনুপ্রাণিত করে চলেছে।’
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।জাতির পিতার জন্মদিনে আমি তাহিরপুর উপজেলা ও শ্রীপুর উত্তর ইউনিয়নবাসীসহ দেশবাসীর কাছে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করছি।দোয়া করি আল্লাহ পাক যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জান্নাত বাসি করেন।








