ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৫:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ওসমানীনগর পূর্ব বিরোধের জের ধরে মিথ্যা মামলায় আটক কাদির বক্স

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, March 17, 2024 - 1:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 77 বার

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে জায়গা-জমি নিয়ে পূর্ব বিরোধের জের মিথ্যা মামলায় আটক হয়েছেন নিজকরন্সী গ্রামের মৃত নিয়ার বক্সের ছেলে কাদির বক্স (৫০), জানাগেছে ১৬ মার্চ ( শনিবার ভোর প্রায় ৫ঘটিকায় তাকে নিজ বাড়ি থেকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ৷

আরও জানাযায়, কাদির বক্স (৫০) এর বাবা ও দুই চাচার নামে ক্রয়কৃত বাড়ির জায়গাজমি নিয়ে দীর্ঘদিন ধরে ইমরান হোসেন গফুর বক্স(৫৩) এর সহিত বিরোধ চলে আসছে ও রাস্তা ঘাট খনন করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং রাস্তায় দেওয়াল নির্মান করে রাস্তা বন্ধ করে দেয় এ নিয়ে দুপক্ষের মামলা মোকদ্দমাও চলছে।

জানাগেছে গত ৫ মার্চ (মঙ্গলবার) কাদির বক্সের ঘরের ভিতরে তার বাহিনী নিয়ে গিয়ে আসবাবপত্র ভেঙ্গে প্রচুর ক্ষয়ক্ষতি স্বাধন করেছে এবং মাটির ব্যাংক ভেঙ্গে নগদ টাকা নিয়ে যায়৷ পরে তারা দুজনেই এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী চিকিৎসা নেয়৷

জানাযায়, গত ১০ মার্চ (রবিবার) মহামান্য অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কাদির বক্সের স্ত্রী লুতপা বেগম বাদী হয়ে ৬জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন মামলাটি তদন্তে রয়েছে৷

আরোও জানাগেছে গত ০৪ নভেম্বর ২০২১ইংরেজি তারিখে ইমরান হোসেন গফুর বক্সের বাহিনীর হামলায় কাদির বক্স এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদিন ভর্তি ছিলেন৷

এদিকে কাদির বক্সের স্ত্রী বলেন আমার পরিবারের সদস্যদের নামে মিথ্যা বানোয়াট ও সাজানো মামলায় ফাঁসানোর অপচেষ্টায় ইমরান হোসেন গফুর বক্স লিপ্ত রয়েছে।

বর্তমানে দখলদারদের হুমকিতে আমিও আমার পরিবারের সদস্যরা জানমালের নিরাপত্ত্বা নিয়ে শঙ্কিত রয়েছি। তারা আমাদেরকে প্রাণনাশের ও গুমের হুমকি দিচ্ছে।

এমতাবস্থায় আমি ও আমার পরিবারের নিরাপত্তার বিষয়ে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।