ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৪:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৬ দালালের কারাদণ্ড

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, April 18, 2024 - 4:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 66 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ইকুরিয়া বিআরটিএ অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান ও করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে হুমায়ুন কবীর(৬২),হাবিবুর রহমান (৬০), মোঃ আব্বাস আলী (২৮),মোঃ ফারুক হোসেন (৪০),মোঃ বাহাদুর (৩৯) ও মো: বিল্লাল (২৪)। আজ দুপুরে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ)

সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। আদালতের বেঞ্চ সহকারি খোরশেদ আলম জানান, বিআরটিএ অফিসে একটি চক্র দীর্ঘদিন দালালি করে ওই অফিসে আসা সেবা গ্রহীতাদের হয়রানি ও প্রতারণা করে আসছিলো ।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এ সময় হুমায়ুন কবীরকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা,

রহমানকে ৩দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা জরিমানা, আব্বাস আলী কে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা জরিমানা,ফারুক হোসেনকে
২০দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা জরিমানা,মোঃ বাহাদুরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা এবং মোহাম্মদ বিল্লালকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়। এই ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মামুন অর রশিদসহ পুলিশ সদস্যবৃন্দ।