কেরানীগঞ্জে লায়ন সপাস ওয়াল্ডে র্র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি:ঢাকার কেরানীগঞ্জে লায়ন শপার্স ওয়াল্ডে আজ বিকেল তিনটায় দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে র্র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। লায়ন গ্রুপের মালিক মির্জা আব্দুল খালেক এর সভাপতিত্বে ও লায়ন সপাস ওয়াল্ড দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকের সঞ্চালনায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর খুশি আগানগ র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, কেরানীগঞ্জে আওয়ামী যুবলীগের সভাপতি মাহামুদ আলম,লিটন টাওয়ারের মালিক সামছুল হক লিটন লায়ন সপাস মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ হারুনুর রশিদ সহসভাপতি মোঃ এনায়েত করিম।
উল্লেখ্য রমজান মাসের ক্রেতাদের উৎসাহিত করার জন্য লায়ন সপাস ওয়ার্ল্ড এর প্রত্যেকটি দোকান থেকে ক্রেতাদের মধ্যে কুপন বিতরণ করা হয়। রয়েছে অনেক আকর্ষণীয় পুরস্কার যেমন মোটরসাইকেল বিভিন্ন দেশে সফরের জন্য আপডাউন টিকেট সহ বিভিন্ন পাঁচশত পুরস্কার । তবে প্রথম পুরস্কার পেয়েছেন যে ভাগ্যবান লোকটি তার নাম হচ্ছে মোহাম্মদ রিফাত। তিনি একটি ১২৫ সিসি মোটরসাইকেল পেয়েছেন। পুরস্কার প্রাপ্ত ব্যক্তির টোকের নাম্বার হল ২২৭৬১৮ ।








