ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনে   কাজিরবাগ ইউনিয়নে মহিলা সমাবেশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 22, 2024 - 1:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 74 বার

নজরুল ইসলাম,ফেনী জেলা প্রতিনিধি:ফেনী সদর উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে কাজিরবাগ ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগের সভাপতিত্বে আয়োজিত মহিলা সমাবেশে বক্তব্য রাখেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শুসেন চন্দ্র শীল, টিউবওয়েল প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী এ.কে. শহীদ উল্যাহ খোন্দকার ও কলস প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুর্শিদা আক্তার।

জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মঞ্জিলা আক্তার মিমির সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্যাহ বি,কম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ,সদর উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আরা জুসি,জেলা যুব মহিলা লীগের সভাপতি দিল আফরোজ ও কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রৌপ।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শুসেন চন্দ্র শীল উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বলেন, বিগত ১৫ বছর আগে এই কাজিরবাগের মা-বোনেরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না। আপনার মেয়েটি নিরাপদে স্কুল-কলেজে যেতে পারতো না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসনামলে সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বলিষ্ঠ ভূমিকায় কাজিরবাগে এখন আমার মা-বোনেরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। আমি আশা করি আগামী ২৯ মে গণতন্ত্র রক্ষার এই নির্বাচনকে উৎসবে রুপান্তর করতে কাজিরবাগের আমার মা-বোনেরা সামিল হবেন।

মহিলা সমাবেশ শেষে কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সহযোগিতায় সদর উপজেলা নির্বাচনে দোয়াত কলম, টিউবওয়েল ও কলস মার্কার সমর্থনে কাজিরবাগের নতুন রাণীরহাট বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।