ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৬:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূল্লীতে মহেন্দ্র ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, May 24, 2024 - 3:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় মহেন্দ্র ট্রাক্টরের ধাক্কায় ফয়সাল হোসেন মাহির (৫) নামে এক শিশু মারা গেছে।

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল হোসেন মাহির সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বড় বালিয়া মাহানপাড়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটিকে নিয়ে তার মা কুমারপুর ডাঙ্গাপাড়া গ্রামে নানু ওয়ারেজ এর বাড়িতে বেড়াতে আসেন। নানুর বাড়ির পাশে সমবয়সী শিশুদের সঙ্গে খেলা করতে ছিল শিশু ফয়সাল হোসেন মাহির। খেলার স্থানে ট্রাক্টর মালিকের বাসা মহেন্দ্র ট্রাক্টরটি বাসায় ঢুকানোর সময় শিশুটি দৌড় দেয়। মাহেন্দ্র ট্রাক্টরের ধাক্কায় মাথায় ও ডান কানে আঘাত লেগে রক্ত ঝরতে থাকে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহেন্দ্র ট্রাক্টরে ধাক্কায় শিশুর মৃত্যু ঘটনাটি মামলা প্রক্রিয়াধীন।