ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

গোদাগাড়ীতে দুই শিশু চাচাতো ভাই বোন গোসল করতে যেয়ে পানিতে ডুবে মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, May 25, 2024 - 3:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 63 বার

স্টাফ রিপোর্টার:রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের সরমংলা এলাকার,ইসরাফিল হোসেন বিপলব এর ছেলে আসলাম ( ৮)ও তার চাচাতো বোম আবু বক্কর সিদ্দিক এর মেয়ে মিম (১০) আজ ২৫/৫/২০২৪ তারিখ বেলা আনুমানিক ১১টা :৩০ মিনিটের দিকে সরমংলা গোসল ও মাছ মারার উদ্দেশ্যে যায়।

এরপর বাসায় অনেকক্ষণ না ফেরাই পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে, এ সময় সড়মঙ্গলা খাড়িতে পানিতে নেমে খোঁজার একপর্যায়ে পায়ে বেঁধে লাশ ভেসে ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায় দুই চাচাতো ভাই বোন সব সময় একসঙ্গেই থাকে এবং তাদের মধ্যে অনেক মিল ,যেখানেই যাই তারা একসঙ্গে যায়।