ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাতা’র ইন্তেকাল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 2, 2024 - 9:45 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 55 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সদস্য বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৫তম ব্যাচের দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো: আল কামাহ্ তমাল এর মাতা শেফালী বেগম (৬১) ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১জুন) সন্ধ্যা ৭টায় ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্বামী, দুই সন্তান,আত্বীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার এক শোকবার্তায় বিষয়টি জানানো হয়েছে।

তাঁর মৃত্যুতে দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদসহ বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সকল সদস্যগণ গভীরভাবে শোকাহত। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।