ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ক্র্যাচে ভর দিয়েই ভোট দিলেন প্রতিবন্ধী আবুল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, June 6, 2024 - 3:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:নির্বাচন একটি নাগরিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। হোক সেটা জাতীয় কিংবা স্থানীয়। নির্বাচন এলে রোগ শোক সব ভুলে ভোট দিতে যায় নাগরিকরা। কোন প্রতিবন্ধকতাই যেন নির্বাচন থেকে আটকাতে পারেনা তাকে।

ৎচতুর্থ ধাপে অনুষ্ঠিত ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে পৌর এলাকার মহিলা কলেজ ভোট কেন্দ্রে দেখা মেলে ক্র্যাচে ভর দিয়ে ভোট দিতে আসা প্রতিবন্ধী আবুল কালাম (৬০) নামে এক ব্যাক্তিকে। তিনি ফুলবাড়ী পৌর শহরের মধ্যগৌড়ী পাড়া গ্রামের বাসিন্দা। শারিরিক ভাবে প্রতিবন্ধি আবুল কালাম তাই ক্র্যাচে ভর দিয়েই চলা ফেরা করেন।

সরেজমিনে, পৌর এলাকার মহিলা কলেজ ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় দেখা যায়, আবুল কালাম ক্র্যাচে ভর দিয়ে ভোট দিতে এসেছেন। আনসার সদস্যের সহযোগিতায় ভোট দিয়ে বের হয়েছেন তিনি।

জানতে চাইলে তিনি বলেন, শারীরিক ভাবে অসুস্থ হলেও ভোট দিতে এসেছেন। কারন এটি আমার নাগরিক দায়ীত্ব, তাছাড়া একটি ভোটের জন্য তার পছন্দের প্রার্থী হেরে যাক এটা তিনি চান না। তাই একটু কষ্ট হলেও নিজের ভোটটি দিতে এসেছেন তিনি।

ক্র্যাচে ভর দিয়ে চলা ফেরা করতে আগে এতটা কষ্ট হত না। বয়স বাড়ার সাথে সাথে রোগ বালাই জেঁকে ধরেছে। কিন্তু তাই বলে তো ভোট দেয়া বন্ধ থাকবে না। শারীরিক ভাবে প্রতিবন্ধী হলেও আবুল কালাম মানসিক ভাবে অনেক শক্তিশালী।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৬৩টি ভোট কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে।