সৌদিআরব : রিপোর্টার্স এসোসিয়েশন ইলেকট্রনিক মিডিয়া সৌদিআরব এর সাথে বিদায়ী জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মো. নাজমুল হক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১১ই জুলাই) নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি। এসময় কনস্যুলেট জেনারেলের কার্যালয়ের প্রধান আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
বিদায়ী কনসাল জেনারেল হিসেবে তিনি তার কর্তব্য পালন, কার্যালয়ে দূর্নীতি মুক্ত ও প্রবাসীদের জন্য কাজ করছেন। তিনি কনস্যুলেটের সেবার মান উত্তরোত্তর বৃদ্ধিতে কনস্যুলেট জেনারেলের আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টার কথা ব্যক্ত করেন। এরপর তিনি বর্তমান বিশ্ব প্রেক্ষাপট ও বাস্তবতায় সমাজ ও দেশ গঠনে প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ মিডিয়া ব্যক্তিত্বদের তাৎপর্যপূর্ণ ভূমিকার বিষয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে যে অভাবনীয় উন্নয়ন হয়েছে তা বর্ণনা করে কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক এ ধারা অব্যাহত রাখতে বিদায়ী কনসাল জেনারেলকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
কনসাল জেনারেল অনুষ্ঠানে উপস্থিত মিডিয়া ব্যক্তিত্বদের তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আয়নার সঙ্গে তুলনা করে বলেন, তারা ভুল-ভ্রান্তি ধরিয়ে দিয়ে প্রবাসীদের, সমাজ ও রাষ্ট্রের অশেষ কল্যাণ সাধন করছেন।
এসময় রিপোর্টার্স এসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, এম ওয়াই আলাউদ্দিন, সভাপতি রিপোর্টার্স এসোসিয়েশন সৌদিআরব, মোহাম্মদ সাজেদুল ইসলাম, এটিএন বাংলা, মাসুদ সেলিম, এনটিভি, হানিছ সরকার উজ্জ্বল, আরটিভি, মোহাম্মদ ফিরোজ, নিউজ24, কাউছার আব্দুস সালাম, এশিয়ান টিভি, এআর নোমান, ডিবিসি, রফিক চৌধুরী, কিউটিভি সহ আরও অনেকেই।
বিদায়ী কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক কে রিপোর্টার্স এসোসিয়েশন সৌদিআরব এর পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সন্মাননা করা হয়।