ঢাকা | মে ২, ২০২৬ - ১:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় ৩২৮ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 25, 2024 - 4:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 74 বার

রাজশাহী জেলা প্রতিনিধি:রাজশাহীর বাঘায় ৩২৮ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী সোনা ভানু ( ২৭) কে আটক করেছে র‍্যাব-৫। রবিবার ( ২৫ আগষ্ট) ভোর ৫টায় উপজেলার পাকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত সোনা ভানু পাকুড়িয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামের স্ত্রী। সে সময় তার হেফাজতে থাকা ৩২৮ বোতল ফেন্সিডিল একটি মোবাইল, একটি সীম ও দুইটি প্লাস্টিকের ড্রাম জব্দ করে র‍্যাব-৫, রাজশাহী।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, র‌্যাব-৫, রাজশাহী, সিপিএসসির একটি অপারেশন দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুড়িয়া গ্রামস্থ কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ নিজ বসত বাড়ীতে অবস্থান করছে। পরবর্তীতে গোয়েন্দা দল উক্ত আসামীদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং অদ্য ২৫/০৮/২০২৪ ইং তারিখ একটি চৌকস

আভিযানিক দল অভিযান পরিচালনা করে ০১ জন আসামিকে আটক করে এবং অপর ২নং পলাতক আসামী ২। মোঃ শহিদুল ইসলাম (৪৫), পিতা-মোঃ নুর জামাল, সাং-পাকুড়িয়া, থানা-বাঘা, জেলা-রাজশাহী কৌশলে বাড়ীর পিছনের দরজা দিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায় এবং তার স্বীকারোক্তী মোতাবেক বসতবাড়ীর আঙ্গিনায় অভিনব কায়দায় মাটির নীচে প্লাস্টিকের ড্রামে লুকায়িত অবস্থায় ৩২৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে। ধৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

ধৃত আসামী ও পলাতক ২নং আসামী সম্পর্কে  স্বামী এবং স্ত্রী।  তারা পারিবারিক ভাবে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ফেন্সিডিল পাচার করে আসছিল এবং তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য। আসামীদের বাড়ী সীমান্তবর্তী এলাকাতে হওয়ায় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে।

উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।