ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৫:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানসামায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, September 12, 2024 - 8:16 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 50 বার

মোঃ লায়ন ইসলাম খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :  দিনাজপুরের খানসামা উপজেলা আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উৎসবমূখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২সেপ্টেম্বর) সকাল ১১ টায় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর-৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া ,জেলা বিএনপি অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল আলম তুহিন,উপজেলা জামাতে ইসলামির সভাপতি মওলানা মোঃ আনিছুর রহমান, ওসি( তদন্ত) মোঃ মোতালেব হোসেন সহ ৬ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ও বক্তব্য দেন।

এবছরে ১৫০ টি পূজামণ্ডপে পুজা উদযাপন অনুষ্ঠিত হবে জানা গেছে।