ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৭:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে ওয়াকফ কৃত সম্পত্তি অবৈধ বিক্রয় ও জোরপূর্বক দখলের অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 17, 2024 - 4:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 50 বার
সামদানি হোসেন বাপ্পী ময়মনসিংহ: ময়মনসিংহ কোতোয়ালি থানাধীন কাশর মৌজায় পাকা ৬টি পৃথক ঘরসহ ৩১ শতাংশ ভুমি এবং মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম মৌজায় ৯.৯০ একর ভূমি বিগত ২২/০৮/১৯৯২ ইং এ,টি,এম নূর উদ্দিন খাঁন ওয়াকফ এষ্টেট নামে ওয়াকফ কৃত সম্পত্তিটি বর্তমানে অবৈধভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের অভিযোগ করেছেন ওয়াকফ প্রশাসন কর্তৃক নিয়োগ প্রাপ্ত বৈধ মোতাওয়াল্লী টিপু সুলতান।
তিনি বলেন ৩৬৬৭ নং রেজিস্ট্রিকৃত ওয়াকফ দলিলে উল্লেখ আছে ”কোন ব্যক্তি ওয়াকফ কৃত সম্পত্তি অবৈধ ভোগ দখল, ক্রয়, বিক্রয় বা দান করিতে পারিবেনা এবং ১৩ নং পৃষ্ঠায় উল্লেখ আছে ”ভবিষ্যৎ বংশ ধরদের কেউ যদি অত্র ওয়াকফের সুষ্ঠু বাস্তবায়নে কোন প্রতিবন্ধকতার সৃষ্টি করে তবে তাহারা অএ দলিলে উল্লিখিত ও প্রদত্ত যাবতীয় সুযোগ-সুবিধা হইতে চিরতরে বঞ্চিত হইবে” উক্তরুপে ওয়াকফ কার্যকর করে ওয়াকফ এস্টেট  পরিচালনা করে আসতে থাকাবস্থায় ওয়াকিফ এ,টি,এম, নুরউদ্দিন খান ইন্তেকাল করার পর পরধন লোভী রাইসুল ইসলাম খান গং ও মাহফুজুল ইসলাম খান গং উক্ত ওয়াকফ এস্টেট এর সম্পত্তি অবৈধ ভাবে জোড় পূর্বক বেদখল ও লুটপাট শুরু করে। ওয়াকফ কৃত সম্পত্তি ষড়যন্ত্রমূলক ভাবে নিজ নামে বি.আর.এস রেকর্ড হাসিল করেন এবং তা দ্বারা সম্পত্তি বিক্রয় শুরু করেন।
কাশর মৌজার ৩১ শতাংশ ভূমিটি ৬টি পৃথক ঘর উক্ত রাইসুল ইসলাম খান অন্যায় ও বে আইনী ভাবে বিক্রি করিয়া আত্মসাৎ করেন যার আনুমানিক মূল্য ৬০০০০০/-(ষাট লক্ষ) টাকা যা থেকে প্রতি মাসে ভাড়া হিসেবে ৩০০০০/- (ত্রিশ হাজার) টাকা আয় হতো।এরূপ অবস্থা চলতে থাকলে আমি ওয়াকফ অধ্যাদেশ ১৯৬২ এর ৪৭ ধারা মতে ওয়াকফ সম্পত্তির তালিকাভুক্তির জন্য ওয়াকফ প্রশাসক, বাংলাদেশ বরাবরে দরখাস্ত দাখিল করি। অতঃপর উক্ত দরখাস্ত যাচাই পূর্বক ২১/১২/২০২৩ ইং তারিখ ওয়াকফ প্রশাসন, বাংলাদেশ আমাকে এ, টি, এম নূর উদ্দিন খান ওয়াকফ এস্টেট এর সম্পত্তি
তালিকাভুক্ত করণ পূর্বক বৈধ মোতয়াল্লী নিয়োগ করেন। ওয়াকফ প্রশাসন বাংলাদেশ কর্তৃক আমি উক্ত ওয়াকফ এস্টেট এর বৈধ মোতয়াল্লী নিয়োগ প্রাপ্ত হয়ে ওয়াকফকৃত সম্পত্তি উদ্ধারের প্রচেষ্টার বিষয়ে উক্ত রাসুল ইসলাম খান জানতে পারলে ওয়াকফ সম্পত্তি অবৈধ ভাবে বেদখন ও আত্মসাৎ করার পরিণতি থেকে বাঁচার হীন চেষ্টা স্বরূপ নন জুডিশিয়াল ট্রাম্পে লিখিত প্রতিষ্ঠান পরিচালনার অছিয়তনামা করত; সৃজনক্রমে প্রতারণার আশ্রয় গ্রহণ করিয়া অসংগত খোড়া যুক্তি প্রদর্শন করত: ওয়াকফ প্রশাসনকে ভূল বুঝানোর পায়তারায়
লিপ্ত হইয়া ওয়াকফ প্রশাসন বাংলাদেশ বরাবর বিগত ১০/১/২০২৪ (ডাইরী নং ৫৫৯৬) আবেদন করেন যা সম্পূর্ণ ভিত্তিহীন, অবাঞ্চিত ও ষড়যন্ত্রমূলক। এমতাবস্থায় উক্ত ওয়াকফ এস্টেটের সকল কাগজপত্র পর্যালোচনা ক্রমে ওয়াকফকৃত সাকুল্য সম্পত্তি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করত: ওয়াকিফের ঘোষণা মোতাবেক ওয়াকফ প্রশাসনের নীতিমালা অনুসারে উক্ত ওয়াকফ এস্টেট পরিচালনা করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা একান্ত আবশ্যক।আমি আপনাদের মাধ্যমে বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য জনসম্মুখে তুলে ধরার জন্য একান্ত সহযোগিতা কামনা করছি।