ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঙ্গালহালিয়া ভিমাছড়া সার্বজনীন শ্রী শ্রী পঞ্চায়েত সংঘের উদ্যোগে গীতা পাঠ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 23, 2024 - 2:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 45 বার

মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃরাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ভিমাছড়া সার্বজনীন শ্রী শ্রী পঞ্চায়েত সংঘের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২২ শে নভেম্বর রোজ শুক্রবার ভোর সকাল থেকে শ্রী শ্রী গীতা পাঠ,সনাতন ধর্ম সভা ও লীলা কীর্তন অনুষ্ঠানে গীতা পাঠের আয়োজন করা হয়েছে।ধর্মীয় অনুষ্ঠানে আশির্বাদক ছিলেন বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর  বেদান্ত  মঠ ও মিশনের মঠ অধ্যক্ষ বিশিষ্ট গীতা পাঠক ও ধর্মীয় আলোচক শ্রী শ্রীমৎ স্বামী অভেদানন্দ ব্রহ্মচারী মহারাজ।

অনুষ্ঠানে উপস্থিত সমাজ পরিচালনা কমিটির সভাপতি শ্যামল বিশ্বাস,দক্ষিণেশ্বর কালী মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি প্রিয়লাল দত্ত, বিশিষ্ট গীতা পাঠক জগদীশ দেবনাথ পুজন,সাংবাদিক মিন্টু কান্তি নাথ,সুমন ঘোষ,সহ শত শত সনাতনী ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। দুপুরে আনন্দ বাজার মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে।