ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৬:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে সমবায় কর্মকর্তা কামরুজ্জামানকে সদরের ঘাগড়া ইউনিয়নের প্রশাসক নিয়োগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 3, 2024 - 11:06 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 206 বার

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ সদরের ১১নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে জনসেবাসহ সাধারণ কার্যক্রম বিঘ্নিত হওয়ায় জনগণের বিভিন্ন অসুবিধাগুলো দূর করার জন্য উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামানকে ইউনিয়ন পরিষদের প্রশাসক নিযুক্ত করা হয়েছে।

সোমবার নবনিযুক্ত প্রশাসক কামরুজ্জামান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তার দায়িত্ব পালন করতে উপস্থিত হলে তাকে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচছায় স্বাগত জানান।

জানা গেছে- গত ৫আগষ্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে ১১নং ঘাগড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় জনসেবা অব্যাহত রাখার জন্য তার জায়গায় সদর উপজেলা প্রশাসনের উপজেলা সমবায় অফিসার কামরুজ্জামানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করতে প্রজ্ঞাপন জারী করা হয়।

পরিপত্রে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, দেশে কতিপয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বর্তমানে ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত আছেন। যার ফলে ইউনিয়ন পরিষদের জনসেবাসহ সাধারণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। উদ্ভূত অসুবিধাগুলো দূর করার জন্য ময়মনসিংহ সদরের ১১নং ঘাগড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিযুক্ত করতে এ আদেশ জারি করা হয়।

প্রথম কার্যদিবসে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হওয়ার পর মতবিনিময়ে নবনিযুক্ত প্রশাসক কামরুজ্জামান প্রশাসক হিসেবে নয় সেবক হিসেবে কাজ করার অনুভূতি ব্যক্ত করে বলেন-
ঘাগড়া ইউনিয়ন পরিষদ একটি সেবা প্রদানকারী সংস্থা। নাগরিক সেবা নিশ্চিত করার জন্য আমরা পরিষদের দরজা ২৪ ঘণ্টা খোলা রাখবো।একই সময় তিনি বলেন, নাগরিক সেবা সাধারণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য আমরা প্রয়োজনে হটলাইন চালু করব।

তি‌নি ব‌লেন, ঐতিহ্যের ঘাগড়াকে আমরা বাসযোগ্য ও সুন্দর ও পরিচ্ছন্ন ইউনিয়নে পরিনত করব। মশক নিধন, ময়লা আবর্জনা থেকে সবকিছু আমরা দৈনন্দিন ভিত্তিতে প‌রিচালনা করব। সব সময় আমাদের এসব কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়ে
তিনি বলেন, আপনাদের সমর্থন পেলে আগামী ৯০ দিনের মধ্যে সকল মৌলিক নাগরিক সেবা আপনাদের দোরগোড়ায় হবে ইনশাআল্লাহ।