ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

খাগড়াছড়িতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 3, 2024 - 11:11 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 43 বার
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ- এই প্রতিপাদ্যে বিষয় নিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে ৩৩তম আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস।
৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে পৌর টাউন হল থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের আদালত সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা অফিসার্স ক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়।
উক্ত সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দক্ষ ও সৃজনশীল নাগরিকে পরিণত করতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছেন। আমাদের সমাজে তাদের অবস্থান নিশ্চিত করতে সকল নাগরিকের দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়।