ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ২:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ শুভ উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 20, 2025 - 3:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

মো: আরিফ রববানী ময়মনসিংহ:এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহ জেলা প্রাথমিক অফিস এর আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্ট বালক,বালিকা ফুটবল খেলা শুভ উদ্বোধন হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) সকালে সার্কিট হাউসে মাঠে আলোচনা অনুষ্ঠান ও খেলার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত,গীতা পাঠ,জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক,বালিকা ২০২৪ শুভ উদ্বোধন হয। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ এর অনুপস্থিতিতে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউছুফ আলী।

ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম এর সভাপতিত্বে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড.আশরাফুর রহমান,অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউছুফ আলী , প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক জালাল উদ্দীন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন শিক্ষাই জাতি মেরুদন্ড, সুস্থ থাকতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। মাদকাসক্তি থেকে দূরে থাকতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা কোন বিকল্প নেই। এই খেলা গুলোর মাধ্যমে আগামী দিনের জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি হওয়া সম্ভব।

এসময় অন্যান্যদের মাঝে জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম,জেলা শিক্ষা অফিসার, সদর উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীনসহ বিভিন্ন উপজেলার শিক্ষা অফিসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিক,ছাত্র-ছাত্রী ও খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন।