সিডনীতে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
সিডনি:বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে ১৯/০১/২০২৫ইং রবিবার বিকেলে বিএনপির রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফার প্রস্তাবের পক্ষে জনমত সৃষ্টির উদ্দেশ্যে লিফলেট বিতরণ করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক মশিউর রহমান তুহিন ও সদস্য সচিব জাহিদুর রহমান (জাহিদ) এর নেতৃত্বে সিডনির বাংলাদেশি অধ্যুষিত লাকেম্বা এলাকায়।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মোঃ- রাশেদুল হক,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ( যুগ্ম সম্পাদক পদ মর্য্যাদা ) জনাব মোহাম্মদ অমি ফেরদাউস,বিএনপি
অস্ট্রেলিয়া শাখার যুগ্ম সম্পাদক মোঃ- শফিকুর রহমান,জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক কমিটির আহ্বায়ক মোঃ জাহাঙীর আলম,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার যুগ্ম আহ্বায়ক খাজা দাউদ হোসেন,যুগ্ম আহ্বায়ক মোঃ- মোস্তাফিজুর রহমান (দফতরের দায়িত্ব ) লাবু,যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন ও সাবেক ছাত্রনেতা শিবলী সুহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।








