কাপ্তাই-চট্টগ্রাম প্রধান সড়ক উন্নয়ন কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপ্তাই প্রতিনিধি:-নিরাপদ সড়ক চাই, দুর্ঘটনা মৃত্যু নয় এই প্রতিপাদ্য নিয়ে কাপ্তাই – চট্টগ্রাম প্রধান সড়ক চারলেনে উন্নয়ন কল্পে মতবিনিময় সভা করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম সড়ক উন্নয়ন কমিটির আয়োজনে কাপ্তাই জেটিঘাট ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বিকাল ৫টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম সড়ক উন্নয়ন কমিটির উপদেষ্টা মো.দিলদার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংঘঠনের প্রধান উপদেষ্টা মো.হারুন রশিদ।
এসময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা শ্রমিক দল সম্পাদক কবিরুল ইসলাম কবির, কাপ্তাই চট্টগ্রাম সড়ক উন্নয়ন কমিটির সভাপতি মো. শরিফ, সাধারণ সম্পাদক হাজী মোঃ হারুন, কাপ্তাই বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সভাপতি মো.বেলাল হোসেন, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক সাহাবু উদ্দিন,কাপ্তাই ট্রাক মালিক সমিতি সম্পাদক মোঃ নাছির উদ্দীন প্রমুখ।








