ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৪:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মৌলভীবাজার পৌরসভার ২৫৯ জন পরিবারের মধ্যে “শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, February 9, 2025 - 3:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 36 বার

মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার প্রতিনিধি:
সাজ্জাদুর রহমান পুতুল ফাউন্ডেশন, মৌলভীবাজার এর আয়োজনে মৌলভীবাজার পৌরসভা’র সাবেক চেয়ারম্যান মরহুম সাজ্জাদুর রহমান পুতুল সাহেব এর কনিষ্ঠ পুত্র মনোয়ার আহমেদ রহমান এর পক্ষ থেকে ২৫৯ জন পৌরসভা’র ৪র্থ শ্রেণির কর্মচারী ও পরিচ্ছন্ন কর্মচারীদের পরিবারের মধ্যে “শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ উপহার বিতরণ করা হয়।

৮ ফেব্রুয়ারি স্থানীয় পৌর মিলনায়তনে ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ইফতেখার আহমেদ এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সদস্য মাহবুব ইজদানী ইমরান এর সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ এমএ আহাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ ইউসুফ আলী প্রমুখ।

উপস্থিত ছিলেন সাজ্জাদুর রহমান পুতুল ফাউন্ডেশনের সদস্য শহিদ আহমেদ জুনেদ, আবুল কালাম, হানিফ মোহাম্মদ খাঁন নিয়াজ, সাইফুল ইসলাম সোহেলসহ অনেকে।