১৬ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা -ব্যারিস্টার অমি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদাক ব্যারিস্টার ইরফান ইবনে আমান বলেছেন, একটি জাতির মেরুদন্ড হচ্ছে তার শিক্ষা ব্যবস্থা। কিন্তু গত ১৬ বছরে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী করে ঢেলে সাজানো হবে।
তিনি আজ সকালে সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে একথা বলেন। সিরাজনগর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল হক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেন।








