ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৪:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলপুরে তারুণ্য ও কারুশিল্প মেলা, পিঠা উৎসব, জুলাই বিপ্লব চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, February 12, 2025 - 4:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 65 বার

আরিফ রববানী ময়মনসিংহ:এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গত ৩০ ডিসেম্বর থেকে সারা বাংলাদেশের ন্যায় ময়মনসিংহের ফুলপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন হচ্ছে তারুণ্য উৎসব ।

তারই অংশ হিসেবে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী)
ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী তারুণ্য ও কারুশিল্প মেলা, বই মেলা, পিঠা উৎসব, জুলাই বিপ্লব চিত্র প্রদর্শনী উৎসব মেলা অনুষ্ঠিত হলে এসব প্রদর্শনীর উদ্ভোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ মুফিদুল আলম।

জানা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ মুফিদুল আলম সকালে উপজেলা পরিষদ চত্বরে এসে পৌঁছলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুকসহ বিভিন্ন দপ্তরের

কর্মকর্তাগণ। এরপর জেলা প্রশাসক তারুণ্য ও কারুশিল্প মেলার উদ্বোধন করে মেলায স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টল পরিদর্শন শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এরপর আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত কৃষক সাইফুল ইসলামের খোঁজ খবর নেন জেলা প্রশাসক। তারপর সহকারী কমিশনার (ভূমি) -এর কার্যালয়, পৌরসভা ও নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা, সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবীর, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদি, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন,

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তারেক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, জেলা ছাত্রদল নেতা একেএম আরিফুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও স্থানীয় লোকজন।

এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা জুলাই-আগষ্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে আগামী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন।