ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৮:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

৫ই আগস্ট শহীদদের ঋণ ভোটাধিকার প্রতিষ্ঠা করে শোধ করা হবে আমান উল্লাহ আমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, February 13, 2025 - 3:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 52 বার

কেরানীগঞ্জ( ঢাকা )প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমাান উল্লাহ আমানবলেছেন ৫ আগস্ট সহ বিভিন্ন সংকটময় মুহূর্তে যারা শহীদ হয়েছে আগামী নির্বাচনে ভোটাধিকার প্রতিষ্ঠা করে তাদের রক্তের ঋণ শোধ করা হবে। ৯০ সালের স্বৈরাচারীর বিরুদ্ধে নূর হোসেন জিহাদের শহীদের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছিল। ৫২ সালে ভাষার জন্য সালাম বরকত রফিক রক্ত দিয়েছিল ।ফেসিস্ট আওয়ামী লীগ সরকার তারেক রহমানকে জোর করে বিদেশে পাঠিয়েছেন । বরিশুর আঞ্চলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন ।

তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে বিগত ১৬ বছরে মাঠে ময়দানে যারা সংগ্রাম করেছে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জয় পেলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। আওয়ামী লীগ সরকারের আমলে বিগত তিনটি নির্বাচনে এদেশের জনগণ ভোট দিতে পারেনি॥ আগামী নির্বাচনের জনগণ ভোট দিলে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসবেন আরেক রহমান ক্ষমতায় আসবেন । বিগত বিএনপি সরকারের আমলে বেগম খালেদা জিয়া বাবুবাজার ব্রিজ ও বসিলা সেতু নির্মাণ করেছিলেন।

আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে খোলামোড়া কামরাঙ্গীরচর ব্রিজ করা হবে ।বিগত বিএনপির সময় কেরানীগঞ্জের যে উন্নয়ন হয়েছে রাস্তাঘাট হয়েছে আওয়ামী লীগ সরকার তা মেরামত করতে পারেনি। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে কেরানীগঞ্জের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সমাপ্ত করা হবে । কলেজ শাখার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ।

কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী ,আটিবাজার বণিক সমিতির সভাপতি মোঃ বাবুল হোসেন। বিএনপি নেতা শামসুল হক লিটন প্রমূখ। ক্রিড়া প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি আমান উল্লাহ আমান বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার তুলে দেন ।