ধন্যপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ
আবু বকর ছিদ্দিক সোনাইমুড়ী নোয়াখালী থেকেঃনোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ধন্যপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ধন্যপুর মধ্যপাড়া নূরানী মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
হাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিনের পরিচালনায়,বৃত্তি পরীক্ষায় ৪৬ জন শিক্ষার্থীদেরকে সনদ, ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খলিলুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম সাইফুল, খলিলুর রহমান কামিল মাদ্রাসার অধ্যাপক ইউসুফ আলী ভূঁইয়া, খলিলুর রহমান ডিগ্রি কলেজের অধ্যাপক মামুনুর রশিদ, সহকারী অধ্যাপক হাসানুজ্জামান, ধন্যপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নিজাম উদ্দিন সাবেক সেনা সদস্য দুলাল হোসেন।
কাঁঠালি দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ উল্যাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজ সেবক সোহরাব উদ্দিন ভূঁইয়া, পরিষদের সহ সভাপতি মোখলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন পলাশ।
ইসলামের সমাজ কল্যাণ পরিষদ সংগঠনটি শিক্ষা উপকরণ বিতরণ, চিকিৎসা সহায়তা, গূহ নির্মাণ, খাদ্য সামগ্রী বিতরণ, রক্তদান, মাদক বিরোধী প্রচারণা সহ বিভিন্ন সামাজিক ও মানবিক দীর্ঘদিন থেকে কার্যক্রম চালিয়ে আসছে।








