ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১১:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুলে ১২ তম আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, February 20, 2025 - 3:46 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 45 বার
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুলে ১২ তম আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০শে ফেব্রুয়ারি) খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের আয়োজনে ১২ তম আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এসময় খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)মোহাম্মদ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হই।