হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কতৃক মাতৃভাষা পদক ২০২৫ পেলেন অস্ট্রিয়া প্রবাসী সাংবাদিক
জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রবাসে বাংলা ভাষা প্রসারে বিশেষ অবদানের জন্য , হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কতৃক মাতৃভাষা পদক ২০২৫ পেলেন অস্ট্রিয়া প্রবাসী সাংবাদিক , ইউরো বাংলা টাইমস এর এডিটর ইন চীফ , ইউরোপের সাংবাদিক পরিবার খ্যাত সাংবাদিক সংগঠন , ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা ও অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ।
আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে তার হাতে এই পদক তুলে দেয়া হয়। দীর্ঘ বছর ধরে মাহবুবুর রহমান স্ব পরিবারে অস্ট্রিয়ার ভিয়েনা শহরে বসবাস করছেন। তার এই সম্মাননা প্রাপ্তি তে ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন ও ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।








