ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৬:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় রমজানের আগে ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিল আমরা গ্রামবাসী কল্যাণ সমিতি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, February 23, 2025 - 1:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

রাঙ্গুনিয়া প্রতিবেদকঃরাঙ্গুনিয়ায় প্রতিবছরের ন্যায় এবারও রমজানের আগে ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছে আমরা গ্রামবাসী কল্যাণ সমিতি। শনিবার (২২ ফেব্রুযারী) সকালে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের জান মোহাম্মদ পাড়ার ১২০ পরিবারকে এই সহায়তা দেয়া হয়।

সরজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে সংগঠনের নেতৃবৃন্দরা কাঁধে করে ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছেন। তাদের কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী, আর কেউ প্রবাসী। তবে আজ সবার পরিচয় একটাই, সেচ্ছাসেবী। এক জায়গায় জড়ো না করেই দীর্ঘ ছয় বছর যাবত এভাবে ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন তারা। এবার ২০কেজি ওজনের প্রতি প্যাকেটে মটর, চিনি, সেমাই, ডাল, আলু, চিড়া, পিয়াজসহ ১৫ ধরনের পণ্য রয়েছে বলে জানান নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন আমরা গ্রামবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ফখরুল ইসলাম, সংগঠনের সভাপতি মো. ইসমাঈল, সহ সভাপতি মো. রাশেদ তালুকদার, অর্থ সম্পাদক মো. লোকমান হোসেন, প্রচার সম্পাদক মো. আবছার, সদস্য এম আলম জীবন লেয়াকত আলী চৌধুরী, মো. হোসেন, মো. ইউসুফ, মো. ইকবাল প্রমুখ।